আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাইভেট কারে মিলল চুরির গাভী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৪, ২০২২, ০৩:১৪ অপরাহ্ণ
প্রাইভেট কারে মিলল চুরির গাভী

সিলেটের বহুল আলোচিত দক্ষিণ সুরমা থেকে একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুটি চোরাই গাভী উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে হুমায়ুন রশীদ চত্বরস্থ ফেঞ্চুগঞ্জ সড়কের সামনে থেকে এগুলো জব্দ করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, সন্দেহভাজন একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১১-২১৬৬) প্রথমে আটক করা হয়। পরে এর ভেতরে কালো রংয়ের মাঝারি আকারের দুটি গাভী পাওয়া যায়। এগুলো চুরি করে আনা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার এসআই রেজাউল জানান, গরুগুলো থানা হেফাজতে রয়েছে। এগুলোর প্রকৃত মালিক থানায় যোগাযোগ করতে পারবেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১