সিলেট নগরীর ওসমানী মেডিকেল রোডের চৌধুরী আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপের দায়ে দুইজন নারী পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযানের পর হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।
আটকরা হলেন, মিছির আলী (৪২) ও শায়েলা বেগম (৩২)। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর (নং-৪৮৬) করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এসএমপি’র মিডিয়া শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, বুধবার মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডস্থ “চৌধুরী আবাসিক হোটেল” এর অভ্যন্তরে অভিযান পরিচালনা করে হোটেলের কক্ষ হতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুইজন নরনারীকে গ্রেফতার করেন।