সিলেট নগরীর শামিমাবাদ এলাকার মনিকা সিনেমা হলের পাশ থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, শামীমাবাদ এলাকার ২নং রোডের ৭নং বাসার মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৩), হবিগঞ্জে লাখাই থানার সিংহগ্রামের আরজু মিয়ার ছেলে বশির আহমদ (৩৮), সুনামগঞ্জ সদর থানার আমপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ফারুক আহমদ (২৯), দোয়ারাবাজারের মানিকপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে আহমদ আলী (৩২), পশ্চিম কাজলশাহ এলাকার ২নং বাসার আব্দুল আহাদের ছেলে ফয়েজ আলম রাজ (৩২), সুনামগঞ্জের ছাতক থানার হায়দরপুর ভাতগাঁও গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে আক্তার হোসেন (৩৮), একই জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের খয়রুল্লাহ ছেলে আল আমিন (৩৮) ও দোয়ারাবাজার থানার আমবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল বাছিত (২৫)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শামীমাবাদ এলাকার মনিকা সিনেমা হলের বিপরীত পাশের জান্নাত স্টল নামের একটি দোকানে অভিযান চালায়। এসময় পুলিশ ৮জনকে গ্রেফতার করে।