আজ সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশবিখ্যাত বুযুর্গ শায়খে ইমামবাড়ির ইন্তেকাল, বেলা আড়াইটায় জানাযা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২০, ০১:২৭ পূর্বাহ্ণ
দেশবিখ্যাত বুযুর্গ শায়খে ইমামবাড়ির ইন্তেকাল, বেলা আড়াইটায় জানাযা

সিলেটের বার্তা প্রতিবেদক:: দেশপ্রখ্যাত বুযুর্গ, খলিফায়ে মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, জামেয়া দারুল কুরআন সিলেটের শায়খুল হাদিস আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি ইন্তেকাল করেছেন।

আজ বুধবার (০৮এপ্রিল) রাত সাড়ে ১২টায় হবিগঞ্জের পুরানগাঁও গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০বছর।

মরহুমের নামাজে জানাযা আজ বুধবার বেলা আড়াইটায় পুরানগাঁও তেলিবিল মাঠে অনুষ্ঠিত হবে।

তার ইন্তেকালের খবর নিশ্চিত করেছেন জমিয়তের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

এদিকে মুঠোফোনে কথা হয় মরহুমের বড় ছেলে হযরত মাওলানা ইমদাদুল উল্লাহর সাথে।

তিনি জানান, আমার আব্বা আল্লামা শায়খে ইমামবাড়ি অদ্য রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন।

জানাযার নামাজের সময় পড়ে জানানো হবে।

আল্লামা শায়খে ইমামবাড়ি ছিলেন আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রাহ.এর অন্যতম ছাত্র।

তিনি আমৃত্যু বুখারী শরীফের দারস দিয়ে গেছেন।

শোক: আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দিন,সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফেয মাওলানা ফখরুয যামান।

তারা হযরতের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১