আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমার তিতাস হোটেলে ফুর্তি করতে গিয়ে ২ নারী আটক ৫

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২১, ১১:০৭ অপরাহ্ণ
দক্ষিণ সুরমার তিতাস হোটেলে ফুর্তি করতে গিয়ে ২ নারী আটক ৫

দক্ষিণ সুরমার তিতাস হোটেলে ফুর্তি করতে গিয়ে ২ নারী আটক ৫

সিলেটের বহুল আলোচিত দক্ষিণ সুরমার তিতাস হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ফুর্তি করতে যাওয়া দুই নারীসহ ৫ পুরুষকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে তিতাস হোটেলে অসামাজিক কর্মে লিপ্ত থাকাবস্থায় এই ৭ নর-নারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শনিবার কারাগারে প্রেরণ করেছেন আদালত।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- বি-বাড়ীয়া জেলার সরাইল থানার শাহাজাদপুর উচাবাড়ী গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে সাচ্ছু মিয়া শান্ত (২৬), একই থানার শাহাজাদপুর (কোয়ালীপাড়া) গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে মো: বাবুল মিয়া (৪০), গোয়াইনঘাট উপজেলার গুয়াইন পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে ও তিতাস হোটেলের ম্যানেজার গিয়াস উদ্দিন (৪৪), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বালিগাঁও বিক্রমপুর গ্রামের আকবর খালাসী গ্রামের রানা মিয়া খালাসী (২৭), বি-বাড়ীয়া জেলার বিজয়নগর থানার মীরপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. হেবজু মিয়া (২৯), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বারিক টিল্লা গ্রামের আব্দুল কাদিরের মেয়ে বৃষ্টি (২৭) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার উত্তর সানগড় গ্রামের সুমন মিয়ার স্ত্রী কনকা সরকার শিউলী (৩০)।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তিতাস আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন খবর পেয়ে শুক্রবার বেলা আড়াইটার দিকে অভিযান চালিয়ে হোটেলের ২য় তলার ১১১ ও ১১২ নম্বর কক্ষ থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৫ পুরুষ ও ২ নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম ।সঙ্গে ছিলেন এসআই মো. সফিকুল আলম খান, এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী (পিপিএম), টিএসআই আবুল কালাম আজাদ, এএসআই সঞ্জয় ও কনস্টেবল সুনারা বেগম।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১