জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং এক লাখ অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্টের এই অভিযান স্থানীয় নদী ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।