আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কাস্টঘর থেকে চিহৃিত তিন ছিনতাইকারী গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১, ২০২১, ১০:৪৮ অপরাহ্ণ
কাস্টঘর থেকে চিহৃিত তিন ছিনতাইকারী গ্রেফতার

কাস্টঘর থেকে চিহৃিত তিন ছিনতাইকারী গ্রেফতার

সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো-হবিগঞ্জ সদর থানার উচাইল সংকর পাশা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. জুনায়েদ ইসলাম, এসএমপির শাহপরাণ থানার খাদিমপাড়া এলাকার মৃত সাকিনুর রহমানের ছেলে মো. শাকিল মিয়া এবং গোয়াইনঘাটের মৃত সুরুজ মিয়ার ঝেলে মো. ফয়েজ আহম্মেদ।

আজ সোমবার বিকেলে র‌্যাব-৯’র মিডিয়া শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব-৯’র সূত্র জানায়, সোমবার সকাল সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ কাস্টঘর সুইপার কলোনীর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এসময় আটক ছিনতাইকারীদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার চাকু, ১টি মোবাইল, ১টি সীম কার্ড উদ্ধার করা হয়।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১