আজ রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-৩ উপনির্বাচন: ১৪ কেন্দ্রে নৌকা এগিয়ে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২১, ০৫:৪৬ অপরাহ্ণ
সিলেট-৩ উপনির্বাচন: ১৪ কেন্দ্রে নৌকা এগিয়ে

সিলেট-৩ আসনে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। কিছু অভিযোগ ছাড়া কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এদিকে, শনিবার বিকাল সোয়া ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আরও ৫টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন হাবিবুর রহমান হাবিব।

কেন্দ্রগুলো হচ্ছে বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নে। ৫টি কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ৩০২১টি ও লাঙ্গল প্রতীক পেয়েছে ৮৫৩ টি ভোট।

এর আগে বিকাল ৫টায় ৯টি কেন্দ্রের ফলাফল এর মধ্যে বালাগঞ্জের ছিন্নাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা মার্কা ৬০৭ ও লাঙ্গল ৩৯, দক্ষিণ সুরমার জালালপুরের রায়খাইল কেন্দ্রে নৌকা ৫৬৫ ও লাঙ্গল ২৬১, বালাগঞ্জের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৭৫৭ ও লাঙ্গল ১১৮, বালাগঞ্জের ডিএন উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৭৮ ও লাঙ্গল ৬৮, টিএন সেন্টারে নৌকা ১৩৩৩, লাঙল ৭১, বাবরকপুর নৌকা ৭৮০ ও লাঙল ৪৭, বোয়ালজুরে নৌকা ৭৩২ ও লাঙল ২৮, শ্রীনাথপুরে নৌকা ৬০৭ ও লাঙল ৩৯, উজ্জ্বলপুরে নৌকা ৭০৭ ও লাঙল ১৮টি ভোট পেয়েছে।

এই ৯টি কেন্দ্রে মোট নৌকা প্রতীক পেয়েছে ৬৯৬৬ ও লাঙ্গল প্রতীক ৬৮৯ টি ভোট।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১