সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে পিকআপ ভর্তি গাছসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ইদ্রিস মিয়া(৪৫) ও লুৎফর রহমান (৫০)। শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, বড়শালাস্থ সংরক্ষিত ফরেষ্ট্রি সাইন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট থেকে গত শুক্রবার সন্ধ্যায় একটি পিকআপ গাড়িতে ১৯টি গাছ নিয়ে আসেন ওই ব্যক্তিরা।
তবে তরা বৈধ কাগজপত্র বা কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখাতে বললে তারা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের গ্রেফতার করা হয়। এরপর শনিবার তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।