আজ রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে করোনায় ১২৭ শনাক্তের দিনে ৬ জনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২১, ০২:৪১ অপরাহ্ণ
সিলেটে করোনায় ১২৭ শনাক্তের দিনে ৬ জনের মৃত্যু

সিলেট বিভাগে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ১২৭ জন শনাক্ত হয়েছেন। এক সময়ে মরণব্যধি এই ভাইরাস কেড়ে নিয়েছে আরও দিনে ৬ জনের প্রাণ।

এর আগে গতকাল শুক্রবার সকালে একদিনে ১৮৮ শনাক্ত ও ১০ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৬ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৫৫ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭০ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১৬.৪৫ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১৪.১৬ শতাংশ, সুনামগঞ্জে ১০.৯৯ শতাংশ, হবিগঞ্জে ২৪.১৯ শতাংশ এবং মৌলভীবাজারে ২৩.৫৩ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ১২৭ জনের মধ্যে ৬৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১৫ জন এবং মৌলভীবাজার জেলার ৩৬ জন।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৩২৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬১ জন, হবিগঞ্জে ৬ হাজার ২৮১ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৬৮০ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৩৭৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩১০ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৩১৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২১৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৪ জন, মৌলভীবাজার জেলার ৪৬ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪২ হাজার ৯০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৮৯৩ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭০৮ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৫৬ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৯৪৮ জন সুস্থ হয়েছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১