আজ শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে গোলাপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আলী নিহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৩:০৫ অপরাহ্ণ
র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে গোলাপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আলী নিহত

বন্দুকযুদ্ধ

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বন্দুকযুদ্ধে আলী হোসেন নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত্রে ‘বন্দুকযুদ্ধরে’ ঘটনা ঘটে।

জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার কদুপুর এলাকায় এক অভিযানে র‍্যাবের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ আলী হোসেন (৪০) নামের নিহত হয়েছেন। এসময় ৫ জনকে আটক করা হয়েছে।

র‍্যাবের দাবি নিহত ব্যক্তি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও সে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এ ঘটনায় র‍্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলী হোসেনকে গ্রেফতার করতে অভিযান চালালে সে তার দলবল নিয়ে গুলি ছুঁড়ে। এসময় র‍্যাব পালটা গুলি চালালে আলী হোসেন নিহত হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১