আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যরাতে ওসমানী বিমানবন্দরে আগুন!

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ণ
মধ্যরাতে ওসমানী বিমানবন্দরে আগুন!

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লেগেছে। রোববার রাত ১১ টা ৩৫মিনিটে ইমিগ্রেশন সার্ভার রুমের দু’তলায় হঠাৎ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ রাত সাড়ে ১২ টায় শ্যামল সিলেটকে বলেন, সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, এই অগ্নিকান্ডের ঘটনার ফলে ফ্লাইটে কোন ব্যাঘাত হবে না।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০