আজ রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দরিদ্রদের খাদ্য ও অর্থ সহায়তা দেবে সরকার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৪, ২০২০, ১২:৪৮ পূর্বাহ্ণ
দরিদ্রদের খাদ্য ও অর্থ সহায়তা দেবে সরকার

সিলেটের বার্তা ডেস্ক:: দরিদ্রদের খাদ্য ও অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

করোনাভাইরাসের কারণে দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য ও আর্থিক সহায়তা দেবে সরকার। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারের এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলার কার্যক্রম বাস্তবায়নের কারণে দরিদ্র জনগোষ্ঠী কর্মসংস্থান হারিয়ে আর্থিক ক্ষতিগ্রস্ত হলে কিংবা জীবিকার অসুবিধা হলে তাদের খাদ্য ও আর্থিকভাবে সহায়তা করা হবে। জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ সহায়তা প্রদান করবেন।’

সচিব আরো বলেন, ‘করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের কোনো ব্যক্তি যদি স্বাভাবিক জীবনযাপনে অক্ষম হন, তাহলে সরকার তাকে সহযোগিতা করবে। সরকারের ‘ঘরে ফেরার কর্মসূচি’ মাধ্যমে তারা নিজ নিজ গ্রামে ফিরে গিয়ে আয় বৃদ্ধির সুযোগ পাবেন। এ ব্যাপারে জেলা প্রশাসকরা তাদের প্রয়োজনীয় সহায়তা দেবেন।’

সোমবার করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশটি নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধানসহ রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ মহলের সঙ্গে আলোচনা করে দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রী এসব সিদ্ধান্ত নেন।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০