আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এ কেমন শত্রুতা, ১২০০ পান গাছ কেটে সাবাড়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৯, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
এ কেমন শত্রুতা, ১২০০ পান গাছ কেটে সাবাড়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে অনন্ত নামে এক খাসিয়ার একটি পান জুমের প্রায় এক হাজার দুইশত পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পানচাষী অনন্ত বলেন, ‘শনিবার দিবাগত রাতে আমার প্রায় ১২শ পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকালে জুমে গিয়ে দেখতে পাই আমার প্রায় সকল পান গাছ মধ্য খানে কাটা। পান চাষ আমার একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম ছিলো।

আমাদের সঙ্গে কারো শত্রুতাও নেই। কিন্তু কে বা কারা এ পানগাছগুলো কেটেছে তা আমি জানি না। এতে আমার প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করবো।’

বিষয়টি নিশ্চিত করে কর্মধা ইউনিয়নের ইউপি সদস্য ও ক্ষুদ্র নৃগোষ্টি নেতা সিলভেসটার পাঠান রাতে জানান, গতকাল রাতের কোনও এক সময় দূর্বত্তরা পানজুমের প্রায় বারশত পান গাছ কেটে নষ্ট করে ফেলে। একজন পান চাষীর স্বপ্ন ভেঙ্গে গেছে বলেও জানান তিনি।

তিনি জানান, দীর্ঘ কয়েক বছরের চেষ্টার পর একটি পান গাছে পান আসতে শুরু করে, অথচ কয়েক ঘন্টায়ই তার সকল স্বপ্ন ধুলিসাৎ করে দেয়া হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, এবিষয়ে থানায় অভিযোগ দেয়া হচ্ছে, তবে কে বা কারা কেটেছে তা তাৎক্ষনিক জানা যায়নি।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, অনন্ত নামে একজন এবিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০