তথ্য সার্চ করুন

আজ বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

  • প্রচ্ছদ
  • সিলেট
    সিলেটসুনামগঞ্জহবিগঞ্জমৌলভীবাজার
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • খেলাধুলা
    বিশ্বকাপ ফুটবল
  • সারাদেশ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • প্রবাস
  • প্রযুক্তি
  • ইসলাম
  • গণমাধ্যম
  • আইন-আদালত
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    সম্পাদকীয়লাইফ স্টাইলচাকরির খবরনাগরিক সংবাদঅপরাধবার্তা ভিডিও গ্যালারিবার্তা ফটো গ্যালারি
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • খেলাধুলা
  • সারাদেশ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • প্রবাস
  • প্রযুক্তি
  • ইসলাম
  • গণমাধ্যম
  • আইন-আদালত
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
শিরোনাম
  • পুলিশি অভিযানে সিলেট নগরীতে আটক দেড় শতাধিক
  • দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা থাকার সিদ্ধান্ত
  • হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
  • আজ মাঠে গড়াবে ২৩তম ফিফা বিশ্বকাপ: সিলেটজুড়ে ফুটবল উন্মাদনা
  • ফুটবল খেলাকে রোনালদো বদলে দিয়েছেন: রবার্তো মার্তিনেজ
  • বিএনপি সরকারের প্রথম বাজেট: বড় বাজেট, বড় চ্যালেঞ্জ
  • সাবেক পরিকল্পনা মন্ত্রীর এপিএস কারাগারে
  • জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক
  • সালমান শাহ’র লাশ উত্তোলনের নির্দেশ
  • সিলেটে জার্সি ও পতাকার ‘রঙিন উৎসব’
  • শান্তিরক্ষাবাহিনীর দায়িত্ব পালনে বাংলাদেশের ১৭৫ জন শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী
  • জাতীয় টিকাদান কর্মসূচি: ৪৬৩ কোটি টাকার টিকা ও ওষুধ কিনছে সরকার
  • প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
  • হবিগঞ্জে ফেসবুকে লাইভ করে থানায় আশ্রয় নিলেন সেই মাহাদী
  • জামানত ছাড়া ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার, জেনে নিন কাদেরকে
  • সিলেটে নিজ বাসা থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
  • কৃষক কার্ডের মাধ্যমে বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে
  • নগরীতে সিসিক’র ডেঙ্গু সচেতনতা র‍্যালী
  • মেক্সিকোতে ৭০ লাখ কনডম বিলি করা হবে
  • ‘আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে’
  • একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন 
  • ২০২৬ বিশ্বকাপে খেলবে ১৩টি মুসলিমপ্রধান দেশ!
  • সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ: সংসদে বাণিজ্যমন্ত্রী
  • স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা
  • একদিনে গ্রেফতার নিষিদ্ধঘোষিত আ’লীগ-ছাত্রলীগের তিন নেতা
  • জকিগঞ্জে সকালে নিখোঁজ গৃহবধূ, সন্ধ্যায় নদীতে মিললো লাশ
  • হবিগঞ্জে চেয়ারম্যানের ‘চেয়ার’ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
  • সিলেট-ঢাকা মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪
  • কোম্পানীগঞ্জে শ্রমিক নেতা আবুল হত্যা মামলায় গ্রেফতার দুই
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন নির্ধারণ

  1. ➤ শীর্ষ খবর ➤
  2. আজ ঈদুল আযহা: ত্যাগের অনুপম শিক্ষা

আজ ঈদুল আযহা: ত্যাগের অনুপম শিক্ষা

106
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৮, ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ণ
আজ ঈদুল আযহা: ত্যাগের অনুপম শিক্ষা
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ১০ জিলহজ তথা আজ ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হবে। এদিন ঈদের সালাত আদায়ের পর পশু কুরবানির মাধ্যমে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় ঈদটি পালিত হবে।
এই দিনটি শুধু আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর অন্তর্নিহিত তাৎপর্য মানবজীবনে ত্যাগ, আত্মনিবেদন ও আল্লাহভীতির এক অনন্য শিক্ষা বহন করে।

প্রতিবারের ন্যায় এবারও সিলেটে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

এছাড়া সিলেট নগরীর প্রায় প্রতিটি পাড়া মহল্লার মসজিদগুলোতেও ঈদ জামাতের আয়োজন করা হয়।

ঈদের পর ৩ দিন পর্যন্ত পশু কুরবানি বৈধ বলে হাদিসে নববীতে উল্লেখ রয়েছে।

হাদিসের বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আইয়ামে তাশরিকের (ঈদের পরের তিন দিন) ১১, ১২ ও ১৩ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি দিনই জবাইয়ের দিন।”-মুসনাদ আহমাদ।

তবে কোরবানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ায় বিনা ওজরে (অপারগতা ব্যতীত) তা প্রথম দিন সম্পন্ন করাই সবচেয়ে শ্রেয়

ঈদুল আজহার ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয়। প্রায় পাঁচ হাজার বছর আগে হযরত ইবরাহিম আলাইহিস সালাম তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম-কে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করার যে দৃঢ় সংকল্প গ্রহণ করেছিলেন, তা মানব ইতিহাসে ত্যাগের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

আল্লাহর নির্দেশে তিনি মক্কার নির্জন মরুভূমিতে এই কঠিন পরীক্ষায় অবতীর্ণ হন। তাঁর অবিচল ঈমান ও আত্মসমর্পণের প্রতিদানস্বরূপ আল্লাহ তায়ালা হজরত ইসমাইল আলাইহিস সালাম-এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি কবুল করেন।

এ ঘটনাই পরবর্তীতে মুসলিম উম্মাহর জন্য কুরবানির বিধান হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা আজও সামর্থ্যবান মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে পালিত হচ্ছে।

কুরবানি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি মানুষের অন্তরের পরিশুদ্ধি ও আত্মশুদ্ধির এক মহান অনুশীলন। যাদের ওপর জাকাত ফরজ, তাদের ওপর কুরবানি ওয়াজিব- এটি ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। কুরবানির মাধ্যমে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনই নয়, বরং সমাজে সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার চর্চাও হয়।

কুরবানির মাংস আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মধ্যে বণ্টনের মাধ্যমে সমাজে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয় এবং মানবিক বন্ধন আরও গভীর হয়।

ঈদুল আজহার প্রকৃত শিক্ষা নিহিত রয়েছে আত্মত্যাগের দর্শনে। কুরবানি শুধু পশু জবাই করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরে লুকিয়ে থাকা পশুত্ব- যেমন লোভ, হিংসা, অহংকার, ক্রোধ ও স্বার্থপরতা এসব কুপ্রবৃত্তিকে দমন করাই এর আসল উদ্দেশ্য।

একজন সত্যিকারের কুরবানিদাতা কেবল পশুর গলায় ছুরি চালান না, তিনি নিজের অন্তরের অশুভ প্রবৃত্তির বিরুদ্ধেও সংগ্রাম করেন। এই আত্মশুদ্ধির প্রক্রিয়াই কুরবানির মূল শিক্ষা, যা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য কল্যাণকর।

বর্তমান সমাজে অনেক মানুষ এখনও কুরবানি দেওয়ার সামর্থ্য অর্জন করতে পারেননি। তাই ঈদের এই আনন্দময় দিনগুলোতে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া অত্যন্ত জরুরি।

অযথা বিত্ত প্রদর্শন বা প্রতিযোগিতার পরিবর্তে কুরবানির প্রকৃত চেতনা ধারণ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য। এতে করে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।

এ ছাড়া ইসলাম পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে। কুরবানির পর সৃষ্ট বর্জ্য যথাযথভাবে অপসারণ ও ব্যবস্থাপনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। পরিবেশ দূষণ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ বিষয়ে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

যত্রতত্র বর্জ্য ফেলে কুরবানির পবিত্রতা নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের ঈদুল আজহা। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে ঈদের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠুক।

এই ক্যাটাগরির আরও খবর

দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা থাকার সিদ্ধান্ত

আজ মাঠে গড়াবে ২৩তম ফিফা বিশ্বকাপ: সিলেটজুড়ে ফুটবল উন্মাদনা

বিএনপি সরকারের প্রথম বাজেট: বড় বাজেট, বড় চ্যালেঞ্জ

সিলেটে জার্সি ও পতাকার ‘রঙিন উৎসব’

শান্তিরক্ষাবাহিনীর দায়িত্ব পালনে বাংলাদেশের ১৭৫ জন শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী

জাতীয় টিকাদান কর্মসূচি: ৪৬৩ কোটি টাকার টিকা ও ওষুধ কিনছে সরকার

প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে ফেসবুকে লাইভ করে থানায় আশ্রয় নিলেন সেই মাহাদী

জামানত ছাড়া ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার, জেনে নিন কাদেরকে

সিলেটে নিজ বাসা থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কৃষক কার্ডের মাধ্যমে বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে

নগরীতে সিসিক’র ডেঙ্গু সচেতনতা র‍্যালী

‘আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে’

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন 

২০২৬ বিশ্বকাপে খেলবে ১৩টি মুসলিমপ্রধান দেশ!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১

পুলিশি অভিযানে সিলেট নগরীতে আটক দেড় শতাধিক

২

দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা থাকার সিদ্ধান্ত

৩

হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

৪

আজ মাঠে গড়াবে ২৩তম ফিফা বিশ্বকাপ: সিলেটজুড়ে ফুটবল উন্মাদনা

৫

ফুটবল খেলাকে রোনালদো বদলে দিয়েছেন: রবার্তো মার্তিনেজ

৬

বিএনপি সরকারের প্রথম বাজেট: বড় বাজেট, বড় চ্যালেঞ্জ

৭

সাবেক পরিকল্পনা মন্ত্রীর এপিএস কারাগারে

৮

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

৯

সালমান শাহ’র লাশ উত্তোলনের নির্দেশ

১০

সিলেটে জার্সি ও পতাকার ‘রঙিন উৎসব’

১১

শান্তিরক্ষাবাহিনীর দায়িত্ব পালনে বাংলাদেশের ১৭৫ জন শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী

১২

জাতীয় টিকাদান কর্মসূচি: ৪৬৩ কোটি টাকার টিকা ও ওষুধ কিনছে সরকার

১৩

প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

১৪

হবিগঞ্জে ফেসবুকে লাইভ করে থানায় আশ্রয় নিলেন সেই মাহাদী

১৫

জামানত ছাড়া ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার, জেনে নিন কাদেরকে

১

জীবিকার জন্য হযরত মুসা আ. যে দোয়া পড়েছিলেন

২

পাল্টে যেতে পারে সিলেটের ছয় আসনে হিসাব-নিকাশ

৩

টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসরের ঘোষণা

৪

পাঠানটুলা থেকে দুই শীর্ষ সন্ত্রাসী আটক, বিদেশি অস্ত্র ও ইয়াবা উদ্ধার

৫

সিলেটে নবজাতকের মাথা কেটে ফেললেন ডা. আব্দুস সবুর

৬

জগন্নাথপুরে অপ্রতিরোধ্য কিশোর গ্যাং, হামলায় আহত ৪

৭

বাংলাদেশ থেকে প্রথম বিশ্বজয় করেন হাফেজ ক্বারী আব্দুল হক

৮

সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে দুই অস্ত্র ব্যবসায়ী আটক

৯

হবিগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের প্রাণহানী

১০

কাতার সোজা করার কথা কে বলবেন? প্রচলিত ভুলের সংশোধন জরুরী

১১

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে মহানগর আ.লীগের শোক

১২

সৌদি আরবে সংবর্ধিত হলেন জামিল ও পলাশ

১৩

জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিল আইকন ফাউন্ডেশন

১৪

সিলেটে জয়ের হাওয়া লেগেছে জমিয়তের চার প্রার্থীর খেজুরগাছে

১৫

লক্ষণহীন রোগ: ‘নীরব ঘাতক’

পুরনো সংবাদ খুঁজুন
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০  
শিরোনাম
  • পুলিশি অভিযানে সিলেট নগরীতে আটক দেড় শতাধিক
  • দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা থাকার সিদ্ধান্ত
  • হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
  • আজ মাঠে গড়াবে ২৩তম ফিফা বিশ্বকাপ: সিলেটজুড়ে ফুটবল উন্মাদনা
  • ফুটবল খেলাকে রোনালদো বদলে দিয়েছেন: রবার্তো মার্তিনেজ
  • বিএনপি সরকারের প্রথম বাজেট: বড় বাজেট, বড় চ্যালেঞ্জ
  • সাবেক পরিকল্পনা মন্ত্রীর এপিএস কারাগারে
  • জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক
  • সালমান শাহ’র লাশ উত্তোলনের নির্দেশ
  • সিলেটে জার্সি ও পতাকার ‘রঙিন উৎসব’
  • শান্তিরক্ষাবাহিনীর দায়িত্ব পালনে বাংলাদেশের ১৭৫ জন শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী
  • জাতীয় টিকাদান কর্মসূচি: ৪৬৩ কোটি টাকার টিকা ও ওষুধ কিনছে সরকার
  • প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
  • হবিগঞ্জে ফেসবুকে লাইভ করে থানায় আশ্রয় নিলেন সেই মাহাদী
  • জামানত ছাড়া ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার, জেনে নিন কাদেরকে
  • সিলেটে নিজ বাসা থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
  • কৃষক কার্ডের মাধ্যমে বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে
  • নগরীতে সিসিক’র ডেঙ্গু সচেতনতা র‍্যালী
  • মেক্সিকোতে ৭০ লাখ কনডম বিলি করা হবে
  • ‘আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে’
  • একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন 
  • ২০২৬ বিশ্বকাপে খেলবে ১৩টি মুসলিমপ্রধান দেশ!
  • সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ: সংসদে বাণিজ্যমন্ত্রী
  • স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা
  • একদিনে গ্রেফতার নিষিদ্ধঘোষিত আ’লীগ-ছাত্রলীগের তিন নেতা
  • জকিগঞ্জে সকালে নিখোঁজ গৃহবধূ, সন্ধ্যায় নদীতে মিললো লাশ
  • হবিগঞ্জে চেয়ারম্যানের ‘চেয়ার’ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
  • সিলেট-ঢাকা মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪
  • কোম্পানীগঞ্জে শ্রমিক নেতা আবুল হত্যা মামলায় গ্রেফতার দুই
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন নির্ধারণ

প্রকাশক :
মোঃ আব্দুর রহমান
সম্পাদক :
আতিকুর রহমান নগরী 
উপদেষ্টা মণ্ডলী :
মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

অফিস: রহমানিয়া হাউস(৩য় তলা)শিবগঞ্জ পয়েন্ট,সিলেট।
যোগাযোগ: +৮৮০১৩১৩-৬৩৮৪১৪ (হোয়াটসঅ্যাপ)

ইমেইল: sylheterbarta24.com@gmail.com, info@sylheterbarta24.com

About Us - Privacy Policy- Contact Us- Our Family

সকল স্বত্ব সিলেটের বার্তা কর্তৃক সংরক্ষিত। কপিরাইট © 2019-2026 sylheterbarta24.com 

Design & Developed by positiveit.us