কাতার বিশ্বকাপই হবে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, এমন ঘোষণা এসেছিল বেশ আগেই। চলতি বছরের অক্টোবরে বিশ্বকাপ শুরুর আগে মেসি নিজেই আর্জেন্টাইন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি নিশ্চিত, কাতারই হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ।’ কেবল তখন নয়, বিশ্বকাপ চলাকালেও মেসি জানিয়েছিলেন কাতারের পর আরেকটা বিশ্বকাপ খেলছেন না তিনি। ফলে অনেকে ধারণা করে নিয়েছিল, কাতারে নিজের শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলে থেমে যাবেন তিনি। তবে মেসি থামেননি। বরং জানিয়েছেন, বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার নতুন জার্সিতে খেলে যেতে চান আরও বেশ কিছুদিন।
এবার মেসিকে নিয়ে নতুন আরেক তথ্য সামনে আনলেন আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার হোর্হে ভালদানো। তিনি জানিয়েছেন, মেসি নাকি পরের বিশ্বকাপেও খেলতে পারেন। তবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি তিনি। শুধু জানিয়েছেন, ক্যামেরার বাইরে মেসিকে করা এক প্রশ্ন শেষে তিনি জানতে পেরেছেন, ২০২৬ সালে অনুষ্ঠেয় কানাডা,