হাম উপসর্গ নিয়ে সিলেটে আরহাম (৫ মাস) নামের এক শিশু মারা গেছেন।
আজ বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন সিলেটের মেডিকেল অফিসার ( ডি আর এস ) ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. তাছলিমা আক্তার বলেন, শিশু আরহামের সিম্পল পাঠানো হয়েছে ঢাকায় রিপোর্ট পেন্ডিং আছে।
কানাইঘাট উপজেলার বাসিন্দা দেলোয়ার এর ছেলে আরহাম।
সিভিল সার্জন সূত্র জানায়, গত ১৩ এপ্রিল হাম উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় শিশু আরহামকে। ১৫দিন চিকিৎসাধীন থাকার পর ২৯ এপ্রিল বুধবার সে মৃত্যুে কোলে ঢলে পড়ে।
জানুয়ারি থেকে এপ্রিল (২৮ এপ্রিল) পর্যণ্ত সিলেট জেলায় এখন পর্যন্ত ৩৭১ জন শিশু ভর্তি হয়েছে। তন্মধ্যে ২৬ জনের হাম পজেটিভ।