আজ ,

সিলেটে ১০০ ছাড়িয়ে করোনা আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২০, ০১:২৬ পূর্বাহ্ণ
সিলেটে ১০০ ছাড়িয়ে করোনা আক্রান্ত

করোনা পজেটিভ।

নিজস্ব প্রতিবেদক:: মহামারী করোনার ছোবল দিনদিন বাড়তেই আছে। মরণব্যধি করোনা ভাইরাসের সংক্রমণ খুব দ্রুত ছড়াচ্ছে পুরো সিলেটজুড়ে।

নতুন করে ১৩ জনের শরীরে এ ভাইরাসটি সনাক্ত হয়েছে।

সিলেট বিভাগের এই ১৩ জনের করোনা পজেটিভ আসে ওসমানীর পরীক্ষার ল্যাব থেকে।

সোমবার (২৭ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

এ নিয়ে এ অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১-এ।রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ছিল ৮৮ জন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার মোট ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। বাকি ১৬৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

আক্রান্তদের সবাই সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দা বলেও জানান হিমাংশু লাল রায়।