সিলেট নগরীতে ১০দিন ধরে নিখোঁজ রয়েছেন মাদরাসা ছাত্র ইবনে আব্বাস লিমন (১৩) নামের এক কিশোর। তিনি গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দী গ্রামের বাসিন্দা রেশাদ আহমদ রেশাইয়ের ছেলে এবং নগরীর খাসদবীর জামেয়া মদীনাতুল উলূম দারুস সালাম মাদরাসার শিক্ষার্থী।
১০ ডিসেম্বর বুধবার রাত ৯টায় আলিয়া মাদরাসা মাঠ থেকে নিখোঁজ হন লিমন। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় লিমনের মা ফারহানা বেগম সিলেট মহানগর পুলিশের কোতোয়লি মডেল থানায় সাধারণ ডায়রি (নং-১৩৮১) করেন।
এ বিষয়ে এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, আমরা এই ছেলের সন্ধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনও তার খোঁজ মিলেনি।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি ইবনে আব্বাস লিমনের সন্ধান পান তাহলে তানভীর আহমদ- ০১৭২৪-৪৬১৮৯২ (অভিভাবক)/ ০১৩০৬-১৬৯৬৭৮/ ০১৮৮৬-৯৪১৭৫৩ যোগাযোগ অনুরোধ জানিয়েছে পরিবার।