আজ বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করবে চীন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
সিলেটে ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করবে চীন

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রচেষ্টায় সিলেটে এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অর্থায়ন করবে চীন।

বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। হাসপাতালটির স্থান নির্ধারণের জন্য বুধবার (৩ জুন) সিলেট-৪ আসনের বিভিন্ন এলাকা চীনা বিনোয়াগকারী টিমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রী।

উপস্থিত রয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চীনের প্রতিনিধি দলের প্রধান হিসেবে রয়েছেন বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেড চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং।

সিলেট-৪ আসন এলাকায় এই হাসপাতাল নির্মাণের ব্যাপারে আলোচনা চলছে।

বিষয়টি নিয়েই গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিমানের একটি ফ্লাইটে সিলেটে আসেন আরিফুল হক চৌধুরী। পরে রাত ১০টার দিকে তিনি সিলেট সার্কিট হাউজে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন।

এই হাসপাতাল হলে সিলেটের মানুষ অত্যন্ত উপকৃত হবেন এবং উত্তর-পূর্ব সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা অনেকটাই নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০