আজ শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হামে কতজন শিশু মারা গেছে? যা জানা গেল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৯, ২০২৬, ০৩:১৩ অপরাহ্ণ
সিলেটে হামে কতজন শিশু মারা গেছে? যা জানা গেল

ফাইল ফটো

সিলেটে প্রতিদিনই হাম উপসর্গে মারা যাচ্ছে ছোট্র ছোট্র সোনামনিরা।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মৃতের সংখ্যা ৫৮জনে দাঁড়ালেও প্রকৃত হাম রোগে মারা গেছে মাত্র ৪জন শিশু।

বাকিরা হাম উপসর্গে মারা গেছে।

বিষয়টি সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, বুধবার (২৮ মে) সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে ৬ মাস বয়েসি এক শিশু। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়।

এর পরদিন বৃহস্পতিবার (ঈদের দিন) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ মাস বয়েসি এক শিশু মারা গেছে। তার বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

এদের নিয়ে আজ শুক্রবার (২৯ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৫৮। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।

সূত্র জানায়, আজ সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৮ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২০৫ জন রোগী ভর্তি আছেন।

তবে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১