আজ বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

সিলেটের কাছাকাছি ভারত সীমান্তবর্তী এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টা ৮ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের থৌবাল এলাকার পূর্ব দিকে প্রায় ৪২ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৪।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল সিলেট থেকে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে বলে জানা গেছে। এর গভীরতা ছিল প্রায় ৯৪ দশমিক ১ কিলোমিটার।

সিলেটসহ আশপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১