আজ শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার সিলেট নগরীরবেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ এবং লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে এদিন সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

একই সময়ে বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন লাভলী রোড, তপোবন আ/এ, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আ/এ, লেকসিটিসহ আশপাশ এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০