আজ ,

মিরাবাজারে নিজের গায়ে পেট্রোল ঢেলে যুবকের আত্মহত্যা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:২০ অপরাহ্ণ
মিরাবাজারে নিজের গায়ে পেট্রোল ঢেলে যুবকের আত্মহত্যা

সিলেট নগরীতে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন মনসুর মিয়া (৩০) নামের এক যুবক।

নিহত মনসুর মিয়া পেশায় রিকশাচালক। জয়পুরহাট জেলার বড় বানিয়াতুল এলাকার জামিউল ইসলামের ছেলে তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর মিরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।