মাওলানা শাহ মমশাদ: দৃশ্যটি গর্বের।সিলেটবাসী তথা বাংলাদেশের জন্য আনন্দের।
সিলেটের কৃতি সন্তান জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের কৃতি ফাজেল যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মাহফুজ আহমদ দারুল উলুম দেওবন্দের (ওয়াক্বফ)দাওরায়ে হাদিস জামাতে মুযাকারা করার গৌরব লাভ করেছেন।
পাশে দারুল উলুমের শায়খুল হাদীস তন্ময় হয়ে মাওলানার আরবী আলোচনা শুনছেন। দৃশ্যটি বারবার দেখে পুলকিত হচ্ছি।
প্রিয় ভাই মাওলানা মাহফুজ ইতিমধ্যেই আরবী ভাষায় কয়েকটি গবেষণাধর্মী কিতাব লেখে সারা বিশ্বের ঈলিম পিপাসু তালেবদের মধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছেন।ঈলিম অন্বেষনে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ তার হায়াত ও ঈলমে বারাকাত দিন।
সিলেটের আরেক তরুণ আলেম মাওলানা আব্দুল কাদের মাসুম। যার লেখা তাফসিরে জালালাইনের উপর গবেষণামুলক গ্রন্থ মিসরে ছাপা হয়েছে। এটা আমাদের জন্য গর্বের।
আল্লাহ তার ঈলমে বারাকাত দিন।
বলতে দ্বিধা নেই,সারা দেশের তুলনায় সিলেট ঈলমী অঙ্গনে অনেক পিছিয়ে পড়ছে।এক্ষেত্রে উভয় তরুণ বিদগ্ধ আলেম আমাদের জন্য আশার আলো।সিলেটের তালেবে ঈলিমদের জন্য উনাদের ঈলমি কার্যক্রম প্রেরণাদায়ক হবে,আশা করি।
আমাদের উচিত,উনাদের প্রতিভাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া। আল্লাহ তাওফিক দিন।
লেখক: আলেম, গবেষক