সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে আবাবিল ফাউন্ডেশনের উদ্যোগে এক অভিযাত্রী সফর শেষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে সীমান্ত এলাকার তরুণ আলেম ও যুবসমাজ ।
মঙ্গলবার (২জুন) বিকেলে জাফলং জিরো পয়েন্টে অনুষ্ঠিত সভায় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, ভারতে মুসলিম ভাই-বোনদের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং জাফলংসহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে মাদক, অসামাজিক কার্যক্রম ও অশ্লীলতা বন্ধের জোর দাবি জানানো হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহিদ হাতিমীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আবাবিল ফাউন্ডেশনের চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ মাওলানা মাসউদ আজহা।
সমাবেশের ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট আলেম মাওলানা রেজাউল করিম দরবস্তীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং পর্যটন এলাকাগুলোকে সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
..