সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর যুব সমাজ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রিকলেন স্ট্যান্ডার্ড বালতি হাউস রেস্টুরেন্টে এক নৌশভোজ ও আনন্দসভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন যুবসমাজের আহবায়ক শেখ নুরুল ইসলাম জিতু। যুবসমাজের যুগ্ম আহবায়ক জামাল আহমেদ খাঁন ও জাবেদ আহমেদ আম্বিয়ার যৌথ পরিচালনায় অনুস্টিত আনন্দ সভায় বক্তব্য রাখেন যুব সমাজের যুগ্ম আহবায়ক বাবুল খান, ফয়জুর রহমান ফয়েজ,মিজানুর রহমান মীরু, ফয়সল হোসেন সুমন, সাইফুল ইসলাম মহসিন প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী নেতা আব্দুল আহাদ চৌধুরী, যুবনেতা আফজাল হোসেন,নজমুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মতব্বীর হোসেন চুনু,সাজন খান, আলমাস খান, মতছির চৌধুরী জনি।
সভায় উপস্থিত হন লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বালাগন্জ-ওসমানী নগরের যুবসমাজের নেতাকর্মীরা।