আজ ,

বন্দরবাজারে ভারতীয় পেঁয়াজসহ আটক ১

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ণ
বন্দরবাজারে ভারতীয় পেঁয়াজসহ আটক ১

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার এলাকা থেকে পুলিশ অবৈধ ভারতীয় পেঁয়াজসহ ১জনকে গ্রেফতার করেছে।

এসময় ৬টি ভ্যানে করে নিয়ে আসা ৯০ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়। জব্দকৃত পেঁয়াজের বাজার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আকাশ দাসকে (৩২) বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃত আকাশ সুনামগঞ্জ জেলার ছাতক থানার কৈতক গ্রামের আদেশ দাসের ছেলে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম এসব তথ্য জানান।