এবারের বিপিএল-এ সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে কিছু সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ফাহিম চৌধুরীর ওই স্ট্যাটাসকে আপত্তিকর আখ্যা দিয়ে তারা সিলেটের মাঠে চলমান সিলেট টাইটান্সের ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছেন।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলের দিকে ফাহিম আল চৌধুরী ভেরিফাইড পেইজে এই পোস্ট করেন।
সেখারে ফাহিম আল চৌধুরী লেখেন, ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না! নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!
তার এই বক্তব্যের প্রতিবাদে সিলেটে স্টেডিয়ামে ঢাকা থেকে আগত ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম ‘সিলেট টাইটান্সের’ আজকের (শুক্রবারের) ম্যাচ বয়কট করার ঘোষণা দেন তার ফেসবুক ভেরিফাইড পেইজে।
এরপর প্রেসবক্সে থাকা সিলেটের সাংবাদিকরাও বয়কটের সাথে একমত পোষণ করেন।

রিয়াসাদ আজিম বলেন, ফাহিম চৌধুরীর এমন বক্তব্য দৃষ্টি কটু। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে সকলের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার বক্তব্য মুছে ফেলতে হবে। যদি তিনি ২৪ ঘন্টার ভেতরব ক্ষমা না চান তাহলে সিলেট টাইটান্সের সকল ম্যাচ বয়কট করা হবে।
এ প্রসঙ্গে ফ্রি ল্যান্স ক্রীড়া সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর রিয়াসাদ আজিম ফেসবুকে লিখেন, ‘সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপ’ত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের সহ সকল বিপিএল ম্যাচ, প্র্যাকটিস, সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের।
এ ব্যাপারে কথা হলে সিলেট ভিউ’র সাংবাদিক এহিয়া আহমদ বলেন, ফাহিম আল চৌধুরী তার ফেসবুকে সাংবাদিকদের কটাক্ষ করে পোস্ট করেছেন। এখানে নিবন্ধিত এবং প্রথমসারির গণমাধ্যমকর্মীরাই বিপিএল’র পাসকার্ড পেয়েছেন। তিনি (ফাহিম আল চৌধুরী) এভাবে বলে সাংবাদিকদের অসম্মান করেছেন। তাই আমরা সিলেট টাইটাইন্স বয়কট করলাম।
বাংলাওয়ান টিভির সিলেট প্রতিনিধি লতিফুর রহমান উজ্জ্বল বলেন, ফাহিম আল চৌধুরী যে ভাষায় পোস্ট করেছেন, এর মাধ্যমে গোটা সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। তিনি অযাচিত, অশোভন শব্দ চয়নের মাধ্যমে সাংবাদিকদের মর্যাদাহানী করেছেন। তাই আমরা সিলেট টাইটাইন্স এর ম্যাচ বয়কট করলাম।
অনুসন্ধানে জানা যায়, ফ্রিল্যান্স স্পোর্টস জার্নালিস্ট রিয়াসাদ আজিম একটি কন্টেন্ট তৈরি করে পোস্ট করেন, যেখানে সিলেট টাইটাইন্স এর উপদেষ্টা ফাহিম আল চৌধুরীকে ম্যানশন করা হয়। সারা সিলেট ফাহিম আল চৌধুরীর ছবিযুক্ত পোস্টারে ছেয়ে গেছে। এমন বিষয়টি রিয়াসাদ আজিম এর ভিডিও কন্টেন্টে ফুটে উঠেছে। যেখানে দেখা গেছে, গুনার টাইম নাই,,,,টাইম নাই’ বলে বারবার তিনি রিপিট করেছিলেন।
ফাহিম আল চৌধুরীর যে পোস্ট নিয়ে বিতর্ক চলছে হতে পারে ফাহিম আল চৌধুরী ইনডায়রেক্টলি রিয়াসাদ আজিমকে সম্বোধন করেছেন।
২৪ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে বিপিএলে সিলেট টাইটান্সের সকল ম্যাচ, প্র্যাকটিস, প্রেস কনফারেন্স বয়কটের সিদ্ধান্ত।’
প্রসঙ্গত, সম্প্রতি সিলেটে এসে সাংবাদিকদের সাথে আলাকালে ফাহিম বলেন, বিএনএল গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি।’