২ মে শনিবার সিলেট রাষ্ট্রীয় সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর। এদিনের পূর্ণাঙ্গ কর্মসূচী ইতোমধ্যে প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রকাশিত সূচী অনুযায়ী, সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন।
এরপর সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বেলা ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় সভায় অংশ নেবেন তিনি।
দিনের কর্মসূচী শেষে সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।