সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীতে অসহায়, শ্রমজীবী ৫শ’ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
আজ মঙ্গলবার (৫মে) বিকাল ৫ টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ কালেক্টর জামে মসজিদের সামনে ৫০০ রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
তিনি সিলেট মহানগর যুবলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেট মহানগর যুবলীগ পবিত্র রমজান মাস ও করোনাভাইরাসের এই সংকটময় সময়ে তাদের এই মানবসেবামূলক কর্মসূচি সবাইকে অনুপ্রাণিত করবে। বরাবরের মতো সিলেট মহানগর যুবলীগ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, সিলেট মহানগর যুবলীগের নানামুখী মানবসেবামূলক কর্মসূচি সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। এসময় তিনি বিভিন্ন সংগঠন ছাড়াও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় আলম খান মুক্তি বলেন, করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ আজ ঘরবন্দি। খাদ্যের অভাবে মানুষ আজ অনেকটা অসহায় হয়ে পড়েছে। রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নিজ উদ্যোগে অসহায়দের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রীসহ রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ অব্যাহত রেখেছি। মহান রাব্বুল আল আমিন যতদিন বাচিয়ে রাখবেন ততদিন এসব অসহায় মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে করোনা আতঙ্ক যতদিন থাকবে, আমাদের সাধ্যমতো নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রাখবো।
এসময় উপস্থিত ছিলেন রাহেল আহমদ চৌধুরী, আনিছুর রহমান তিতাস, এড. আবুল কাশেম, এড. আকবর, রুপম আহমদ, আফজল হোসেন, তারেক আহমদ চৌধুরী, উবায়েদ বিন বাসিত সুমন, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আব্বাস আহমদ, নাসির আহমদ, আব্দুল আহাদ বুলবুল চৌধুরী, সেবুল আহমদ সাগর, হাসনাত চৌধুরী শিপলু, রবিন আহমদ অপু, আবির হাসান রানা, আজহার উদ্দিন সিজিল, নাজিম উদ্দিন রাজন, মিজানুর রহমান মিজান, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, সাদিকুর রহমান সোহাগ, মানোয়ার আহমদ, খোকন আহমদ, জুনায়েদ আল হাবিব, নুরুল ইসলাম প্রমুখ।