আজ ,

দক্ষিণ সুরমায় বিদেশি মদসহ স্বামী-স্ত্রী আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমায় বিদেশি মদসহ স্বামী-স্ত্রী আটক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের পার্শ্ববর্তী হিলু (রাজীবাড়ি) গ্রাম থেকে বিদেশি মদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, হিলু রাজীবাড়ির মৃত তবারক আলীর ছেলে সমুজ আলী (৫০) ও তাঁর স্ত্রী হাসনা বেগম (৪০)।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আটককৃতদের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

এসময় তাদের কাছ থেকে ৩৩৫ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। এসবের মূল্য ৩ লাখ ৮২ হাজার ৬ শ টাকা।

তিনি জানান- আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানায়- সমুজ আলী ও তার স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে অপরাধের সঙ্গ সম্পৃক্ত। সমুজের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।