প্রবাস বার্তা:: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগর মজলিসের সাবেক সভাপতি, সাবেক মেয়র পদপ্রার্থী ও হিলভিউ ট্রেডিং কোম্পানী লিমিটেডের ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিলেটের ইসলামি রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে পড়ে।