আজ ,

আবুধাবিতে হৃদরোগে ফেঞ্চুগঞ্জের লাল মিয়ার মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২১, ১১:৫২ অপরাহ্ণ
আবুধাবিতে হৃদরোগে ফেঞ্চুগঞ্জের লাল মিয়ার মৃত্যু

মরহুম লাল মিয়া। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জের লাল মিয়া নামের এক ব্যক্তির ইন্তেকাল হয়েছে (ইন্নালিল্লাহি….রাজিউন)।

বিষয়টি সিলেটের বার্তাকে নিশ্চিত করেছেন মরহুমের আত্মীয় ও আবুধাবি প্রবাসী মো. আছাদ আলম জুবের।

লাল মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকার হাজী নজিব আলী‌র দ্বিতীয় ছেলে।

আজ শনিবার আবুধাবি সময় বিকেল অনুমানিক ৪ টার দিকে আবুধাবি মেডিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।