আজ ,

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর গুলশান-১ এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

​শুক্রবার( ১১ সেপ্টেম্বর) গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনা নিশ্চিত করে ​গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন বলেন, বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের কিছু নেতাকর্মী জড়ো হয়ে ‘জয় বাংলা’ ও রাজনৈতিক বিভিন্ন স্লোগানে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল চলাকালে আতঙ্ক সৃষ্টি করতে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পরপর গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে।