বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ জাহেদ আহমদ নামের এক যুবক আটক করেছে পুলিশ।
আটক জাহেদ আহমদ জকিগঞ্জ উপজেলার লোহার মহল এলাকার মৃত ইরাব আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ রোডের চারখাই ইউনিয়ন অফিসের সামনে চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জকিগঞ্জ হতে সিলেট গামী একটি যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০৭১৩) তল্লাশিকালে আটককৃত জাহেদের কাছে ইয়াবা বড়ি পায় পুলিশ।
তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ।