বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনিবার (১৫ আগস্ট)।
এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপি একদিনের দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আজ শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, শনিবার ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।