তথ্য সার্চ করুন

আজ ,

  • প্রচ্ছদ
  • সিলেট
    সিলেটসুনামগঞ্জহবিগঞ্জমৌলভীবাজার
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • খেলাধুলা
    বিশ্বকাপ ফুটবল
  • সারাদেশ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • প্রবাস
  • প্রযুক্তি
  • ইসলাম
  • গণমাধ্যম
  • আইন-আদালত
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    সম্পাদকীয়লাইফ স্টাইলচাকরির খবরনাগরিক সংবাদঅপরাধবার্তা ভিডিও গ্যালারিবার্তা ফটো গ্যালারি
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • খেলাধুলা
  • সারাদেশ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • প্রবাস
  • প্রযুক্তি
  • ইসলাম
  • গণমাধ্যম
  • আইন-আদালত
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
শিরোনাম
  • ক্বিনব্রিজ আড়াল করে ‘আই লাভ সিলেট’ সাইনেজ, সমালোচনা
  • স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়াল সোয়া ২ লাখ
  • এবার ৫ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, বেশি কইয়ে
  • জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃ.ত্যু
  • হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু
  • অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হবে: প্রধানমন্ত্রী
  • জুলাই হত্যাকাণ্ডের বিচার: ট্রাইব্যুনালে ৬১ জনের সাজা
  • ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে
  • সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
  • জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
  • সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শহীদুল আলম
  • জুলাই গণঅভ্যুত্থান: ছাত্র-জনতার বিজয়ের দিন আজ
  • নগর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: উচ্চপর্যায়ের সভায় বাণিজ্যমন্ত্রী
  • স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • সিলেটের বাস টার্মিনাল থেকে সাত জুয়াড়ি আটক
  • বৃদ্ধাশ্রম: সিলেটের অসহায় ও নিঃসঙ্গ মানুষের নিরাপদ আশ্রয়স্থল হোক
  • সিলেটে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ১
  • আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে
  • মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে মারামারি, নিহত ৩ বাংলাদেশি
  • এমপির ভূয়া ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ৫ আগস্ট সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা
  • আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল
  • ডেঙ্গুতে প্রথম মৃত্যু দেখলো সিলেট
  • সিলেটের যেসব এলাকায় গ্যাস থাকবে না রাত ৯টা পর্যন্ত
  • বালাগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ৩২ শিশু-কিশোর
  • ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার আভাস ট্রাম্পের
  • সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ২

  1. ➤ শীর্ষ খবর ➤
  2. এবার ৫ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, বেশি কইয়ে

এবার ৫ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, বেশি কইয়ে

24
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
এবার ৫ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, বেশি কইয়ে
আড়িয়াল বিলের দেশি ছোট মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। পাঁচ প্রজাতির মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন গবেষণায়।

এরমধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন কই মাছে।  মাইক্রোপ্লাস্টিক পাওয়া বাকি প্রজাতিগুলো হলো বাটা মাছ, মেনি, গুলশা টেংরা ও পুঁটি মাছ।

গবেষকদের মতে, বর্তমানে এসব মাছ খেয়ে তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকির সুস্পষ্ট প্রমাণ না থাকলেও দীর্ঘমেয়াদে মানবস্বাস্থ্য, জলজ বাস্তুতন্ত্র এবং খাদ্যনিরাপত্তার ওপর প্রভাব পড়বে।

গবেষণার প্রধান গবেষক এবং বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, গবেষণায় আড়িয়াল বিলের গাদীঘাট, বসুরোলা ডেঙ্গা, সাগর ডেঙ্গা, বড়াইখালী ও আলমপুর এই পাঁচটি স্থান থেকে ২০২৪ সালের বর্ষা, ২০২৪-২৫ সালের শীত এবং ২০২৫ সালের শুষ্ক মৌসুমে পানি, পলিমাটি ও মাছের নমুনা সংগ্রহ করা হয়।

পরীক্ষাধীন মাছগুলো ছিল কই, বাটা, মেনি (ভেদা/নান্দিনা), গুলশা টেংরা ও পুঁটি।

গবেষণায় দেখা যায়, সর্বভূক হওয়ায় কই মাছেই সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক জমা হয়েছে। বর্ষা, শীত ও শুষ্ক এই তিন মৌসুমেই কই মাছের মাংসপেশিতে গড়ে প্রায় একটি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। অন্ত্রে গড়ে ১ দশমিক ৭০ থেকে ১ দশমিক ৯০ এবং ফুলকায় ১ দশমিক ৩০ থেকে ১ দশমিক ৪০টি কণা শনাক্ত হয়েছে।

কইয়ের পর সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বাটা মাছে। এরপর রয়েছে মেনি ও গুলশা টেংরা। সবচেয়ে কম শনাক্ত হয়েছে পুঁটি মাছে। তৃণভোজী বাটা মাছের অন্ত্রে বর্ষা মৌসুমে গড়ে সর্বোচ্চ ১ দশমিক ৫০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। আর মাংসপেশিতে তিন ঋতুতেই প্রায় একই মাত্রায় (শূন্য দশমিক ৮০ থেকে শূন্য দশমিক ৯০টি) প্লাস্টিক কণা পাওয়া গেছে।

নান্দিনা বা মেনি মাছের অন্ত্রে শীত ও শুষ্ক মৌসুমে তুলনামূলক বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে। তবে মাংসপেশিতে এর মাত্রা ছিল শূন্য দশমিক ৬০ থেকে শূন্য দশমিক ৭০টির মধ্যে। একই ধরনের চিত্র দেখা গেছে গুলশা টেংরাতেও। এ মাছের অন্ত্রে শীত মৌসুমে সর্বোচ্চ ১ দশমিক ৩০টি কণা পাওয়া গেছে আর মাংসপেশিতে পাওয়া গেছে শূন্য দশমিক ৫০ থেকে শূন্য দশমিক ৮০টি প্লাস্টিক কণা। অন্যদিকে ছোট আকারের সর্বভুক পুঁটি মাছে সবচেয়ে কম মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এর মাংসপেশিতে মাত্র শূন্য দশমিক ৫০ থেকে শূন্য দশমিক ৫১টি কণা পাওয়া গেছে।

গবেষণায় প্রতি লিটার পানিতে ১১ থেকে ৩১ দশমিক ৬৭টি এবং প্রতি কেজি পলিমাটিতে ১২ দশমিক ৩৩ থেকে ১২৭ দশমিক ৩৩টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। বর্ষাকালে পানিতে দূষণের মাত্রা সবচেয়ে বেশি ছিল।

ড. শাহজাহান বলেন, ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটি-আইআর) স্পেকট্রোস্কোপি পরীক্ষায় দেখা গেছে, শনাক্ত হওয়া কণার ৩৪ থেকে ৬৩ শতাংশই ছিল মাইক্রোফাইবার। এসব কণার প্রধান উৎস হিসেবে কাপড় ধোয়ার সময় নির্গত কৃত্রিম তন্তু, গৃহস্থালির বর্জ্যপানি এবং মাছ ধরার প্লাস্টিক জাল। এ ছাড়া ভাঙা শক্ত প্লাস্টিক, পলিথিনের ফিল্ম ও ফোমজাতীয় কণাও পাওয়া গেছে। রাসায়নিক বিশ্লেষণে পলিইথিলিন (পিই), পলিপ্রোপিলিন (পিপি), পলিস্টাইরিন (পিএস), পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) এবং পলিকার্বোনেট (পিসি) শনাক্ত হয়েছে, যা প্লাস্টিক ব্যাগ, মোড়ক, বোতল, প্যাকেজিং সামগ্রী ও বিভিন্ন গৃহস্থালি পণ্যে বহুল ব্যবহৃত।

প্রধান গবেষক অধ্যাপক ড. শাহজাহান বলেন, আতঙ্ক নয়, এখন প্রয়োজন উৎস থেকেই প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ। মাইক্রোপ্লাস্টিক এখন পরিবেশের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে আড়িয়াল বিলের মাছের অন্ত্রের পাশাপাশি মাংসপেশিতেও এর উপস্থিতি পাওয়া যাওয়ায় বিষয়টি জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। বর্তমানে এসব মাছ খেয়ে সরাসরি ক্ষতির প্রমাণ নেই। কিন্তু দীর্ঘ সময় ধরে শরীরে এ ধরনের কণা জমতে থাকলে তার প্রভাব ভবিষ্যতে দেখা দিতে পারে। হয়তো পাঁচ বা দশ বছরে নয়, ২৫ থেকে ৩০ বছর পর কিংবা পরবর্তী প্রজন্মেও এর প্রভাব প্রকাশ পেতে পারে।

এই ক্যাটাগরির আরও খবর

ক্বিনব্রিজ আড়াল করে ‘আই লাভ সিলেট’ সাইনেজ, সমালোচনা

স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়াল সোয়া ২ লাখ

এবার ৫ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, বেশি কইয়ে

জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হবে: প্রধানমন্ত্রী

জুলাই হত্যাকাণ্ডের বিচার: ট্রাইব্যুনালে ৬১ জনের সাজা

ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জুলাই গণঅভ্যুত্থান: ছাত্র-জনতার বিজয়ের দিন আজ

নগর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: উচ্চপর্যায়ের সভায় বাণিজ্যমন্ত্রী

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সিলেটের বাস টার্মিনাল থেকে সাত জুয়াড়ি আটক

সিলেটে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ১

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে

মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে মারামারি, নিহত ৩ বাংলাদেশি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১

ক্বিনব্রিজ আড়াল করে ‘আই লাভ সিলেট’ সাইনেজ, সমালোচনা

২

স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়াল সোয়া ২ লাখ

৩

এবার ৫ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, বেশি কইয়ে

৪

জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী

৫

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৬

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃ.ত্যু

৭

হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

৮

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হবে: প্রধানমন্ত্রী

৯

জুলাই হত্যাকাণ্ডের বিচার: ট্রাইব্যুনালে ৬১ জনের সাজা

১০

ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে

১১

সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

১২

সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

১৩

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

১৪

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শহীদুল আলম

১৫

জুলাই গণঅভ্যুত্থান: ছাত্র-জনতার বিজয়ের দিন আজ

১

জীবিকার জন্য হযরত মুসা আ. যে দোয়া পড়েছিলেন

২

পাল্টে যেতে পারে সিলেটের ছয় আসনে হিসাব-নিকাশ

৩

টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসরের ঘোষণা

৪

পাঠানটুলা থেকে দুই শীর্ষ সন্ত্রাসী আটক, বিদেশি অস্ত্র ও ইয়াবা উদ্ধার

৫

সিলেটে নবজাতকের মাথা কেটে ফেললেন ডা. আব্দুস সবুর

৬

জগন্নাথপুরে অপ্রতিরোধ্য কিশোর গ্যাং, হামলায় আহত ৪

৭

বাংলাদেশ থেকে প্রথম বিশ্বজয় করেন হাফেজ ক্বারী আব্দুল হক

৮

সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে দুই অস্ত্র ব্যবসায়ী আটক

৯

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে মহানগর আ.লীগের শোক

১০

কাতার সোজা করার কথা কে বলবেন? প্রচলিত ভুলের সংশোধন জরুরী

১১

হবিগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের প্রাণহানী

১২

সৌদি আরবে সংবর্ধিত হলেন জামিল ও পলাশ

১৩

জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিল আইকন ফাউন্ডেশন

১৪

সিলেটে জয়ের হাওয়া লেগেছে জমিয়তের চার প্রার্থীর খেজুরগাছে

১৫

লক্ষণহীন রোগ: ‘নীরব ঘাতক’

শিরোনাম
  • ক্বিনব্রিজ আড়াল করে ‘আই লাভ সিলেট’ সাইনেজ, সমালোচনা
  • স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়াল সোয়া ২ লাখ
  • এবার ৫ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, বেশি কইয়ে
  • জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃ.ত্যু
  • হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু
  • অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হবে: প্রধানমন্ত্রী
  • জুলাই হত্যাকাণ্ডের বিচার: ট্রাইব্যুনালে ৬১ জনের সাজা
  • ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে
  • সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
  • জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
  • সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শহীদুল আলম
  • জুলাই গণঅভ্যুত্থান: ছাত্র-জনতার বিজয়ের দিন আজ
  • নগর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: উচ্চপর্যায়ের সভায় বাণিজ্যমন্ত্রী
  • স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • সিলেটের বাস টার্মিনাল থেকে সাত জুয়াড়ি আটক
  • বৃদ্ধাশ্রম: সিলেটের অসহায় ও নিঃসঙ্গ মানুষের নিরাপদ আশ্রয়স্থল হোক
  • সিলেটে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ১
  • আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে
  • মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে মারামারি, নিহত ৩ বাংলাদেশি
  • এমপির ভূয়া ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ৫ আগস্ট সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা
  • আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল
  • ডেঙ্গুতে প্রথম মৃত্যু দেখলো সিলেট
  • সিলেটের যেসব এলাকায় গ্যাস থাকবে না রাত ৯টা পর্যন্ত
  • বালাগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ৩২ শিশু-কিশোর
  • ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার আভাস ট্রাম্পের
  • সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ২

প্রকাশক :
মোঃ আব্দুর রহমান
সম্পাদক :
আতিকুর রহমান নগরী 
উপদেষ্টা মণ্ডলী :
মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

অফিস: রহমানিয়া হাউস(৩য় তলা)শিবগঞ্জ পয়েন্ট,সিলেট।
যোগাযোগ: +৮৮০১৩১৩-৬৩৮৪১৪ (হোয়াটসঅ্যাপ)

ইমেইল: sylheterbarta24.com@gmail.com, info@sylheterbarta24.com

About Us - Privacy Policy- Contact Us- Our Family

সকল স্বত্ব সিলেটের বার্তা কর্তৃক সংরক্ষিত। কপিরাইট © 2019-2026 sylheterbarta24.com 

Design & Developed by positiveit.us