সিলেট নগরীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান সফল হওয়ায় এক শ্রেণির মাদক ব্যবসায়ী, কুচক্রী মহল ও ফেসবুকভিত্তিক পেইজে পুলিশ কমিশনা -এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা নগরীর শিবগঞ্জ পয়েন্টে সিলেটের সচেতন নাগরিকবৃন্দ-এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শিবগঞ্জ আকবরী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরিফ উদ্দিন কাসেমী।
তরুণ সমাজসেবক মো. আল আমিন রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাবীবুল বাশার (হাবীব), হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, ব্যবসায়ী নূর আলম, সোনালী সংঘের সভাপতি নাজমুল ইসলাম, ট্রাফিক এডুকেশন ১০’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিএনজি অটোরিকশ উপশহর শাখার সাধারণ সম্পাদক শাহিন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইফজাল, শাকিল আহমদ, কবির হুসেন, সহীদ, রাহিল, স্বপন, ফাহিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ফেসবুকভিত্তিক ভূঁইফোড় পেইজের বিরুদ্ধে আইনী ব্যবস্থাগ্রহণের জোর দাবী জানান।
সি/বা/০৩ জুলাই/নগরী