আজ শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরাধ ছাড়ুন আর না হয় এলাকা ছাড়ুন: এমপি মালিক

এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত জুন ৬, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
অপরাধ ছাড়ুন আর না হয় এলাকা ছাড়ুন: এমপি মালিক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধীদের উদ্দেশ্যে তিনি বলেন, সংশোধন হয়ে যান, অপরাধ ছেড়ে দিন। অন্যথায় এলাকা ছাড়ুন।

শুক্রবার (৫ জুন) বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা গ্রামে সিলেট বিএডিসির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে এমপি আব্দুল মালিক স্থানীয় মোরারবাজার-জনকল্যাণ সড়ক প্রশস্তকরণ, কলমপুর পর্যন্ত নতুন সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান সাহিদুল হক সোহেল। এ সময় কলুমা গ্রামের হাওরপাড়ে সদ্য নির্মিত পাকাকৃত সড়কের পাশে ৩১০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
পরে সংসদ সদস্য আব্দুল মালিক স্থানীয় আব্দুল গফুর একাডেমি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং একাডেমির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট মহল একযোগে কাজ করবে।এমপির আশ্বাসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু ও যুবদল নেতা বুরহান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আখতার হোসেন টুটুল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, বিএডিসি (সেচ) সিলেটের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, বিএনপি নেতা বাবরু মিয়া মেম্বার, ইয়াওর আলী, মিজানুর রহমান মির্জা, ইতালি নেপলি বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান বেগ, আরব আমিরাতের আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান, সিলেট জেলা ছাত্রদলের সদস্য নাসির আহমদ, মুছলেখ আহমদ, অজুদ মিয়াসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০