বিয়ানীবাজারে দু’দিনে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামে শুক্কুর আলীর ছেলে সিএনজি চালক শামীম আহমদ ধনুর ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বরাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
এদিকে গতকাল (রোববার) পৌরসভার খাসাড়ীপাড়ায় হাত বাঁধা অবস্থায় বসতঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধারের পর এবার লাউতা ইউনিয়নের বরাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ থেকে এক যুবকের পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
জানা যায়, শামীম আহমদ ধনু রবিবার রাতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরেন নি। মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পেয়েছেন নিহতের স্বজনরা। পরদিন সকালে স্থানীয়দের চোখে ঝুলন্ত মরদেহ দেখে স্বজনরা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন।
বিয়ানীবাজার থানার এসআই মহিউদ্দিন জানান, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। উক্ত লাশের সঠিক মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করে জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।