আজ মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শনে মন্ত্রী আরিফ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৬, ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ
ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শনে মন্ত্রী আরিফ

সিলেটের প্রধান ঈদ-জামাআতের স্থান শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকাল পৌনে ৫টার দিকে তিনি ঈদগাহ পরিদর্শনে আসেন।

এসময় সিলেট সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা) ও জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঈদগাহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন- আমরা ঈদগাহটি পরিদর্শন করলাম, বরাবরের মতো এবারও এখানে সিলেটে প্রধান ঈদের জামাআত অনুষ্ঠিত হবে, এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃষ্টি না হলে এখানেই সবচেয়ে বড় জামাআত হবে। তবে বৃষ্টি হলেও হবে, সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন সকাল ৮টায় এখানে জামাআত আদায় করা হবে।

নামাজ শেষে দেশ ও জাতি এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহের জন্য বিশেষ মুনাজাত করা হবে।

তিনি আরও বলেন- সিটি করপোরেশন তো যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। তবু আমি সিলেটবাসীর উদ্দেশ্যে বলবো- কুরবানির পশুর বর্জ্য যথাস্থানে রাখবেন। দ্রুততম সময়ের মধ্যেই সিসিকের লোকজন এসে নিয়ে যাবে। সিলেটকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১