আজ ,

দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান এর নতুন কমিটির সভা অনুষ্ঠিত 

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান এর নতুন কমিটির সভা অনুষ্ঠিত 

দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান এর নতুন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

হেট্রামিক বনফুল রেষ্টুরেন্টে নবনির্বাচিত সভাপতি মোঃ লিলু মিয়া’র সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাফর ইকবাল মল্লিক এর পরিচালনায় সভার শুরুতে কুরআনে পাক তেলাওয়াত করেন হাফেজ কারী সায়েদ আহমেদ।

সাধারণ সম্পাদক জাফর ইকবাল মল্লিক এর শুভেচ্ছা,অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্যদিয়ে এবং ঐক্যের আহবান জানিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নিবাচন কমিশনার জনাব ফলিক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক খালেদ আহমেদ রাহিন, নবনির্বাচিত কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান মাসুম, সাবেক সহ সভাপতি হাজী লিয়াকত আলী, আব্দুল কাইয়ুম, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী।

বক্তব্য রাখেন আব্দুর রহমান, মারুফ আহমেদ, কয়েছ আহমেদ, কামাল হোসেন লিলু, আক্তার হোসেন, আবুল হাসান, শামীম শাহ, মো: আফজল হোসেন, মনসুর আহমেদ, আবুল মাজেদ, ফয়জুল ইসলাম, আবুল রাসেল, আবুল কাশেম মোরশেদ, তাজুল ইসলাম শিপলু প্রমুখ।

সভায় সকলের সম্মতিক্রমে রমজান মাসের ইফতার মাহফিল ১ মার্চ রোববার বায়তুল মামুর জামে মসজিদ হ্যামট্রামিকে নির্ধারণ করা হয়।

মাহফিলে সংগঠনের সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ এবং নৈশভোজের আহ্বান জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

পরিশেষে সদর দক্ষিণ সুরমাবাসীর পক্ষথেকে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।