সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩ জুয়াড়িকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার জগদিশপুর এলাকার মৃত হাসিন মিয়ার ছেলে গয়াছ মিয়া (৫০), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার ইদনপুর মান্নারগাঁও এলাকার মৃত তারু মিয়ার ছেলে আব্দুস শহিদ (৪৯) এবং মোগলাবাজার থানার রুস্তমপুর এলাকার মৃত মো. তইমোল্লার ছেলে ফজলু মিয়া (৫২)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় জালালাবাদ থানাধীন চাতল লামারগাঁও এলাকার লন্ডনীবাড়ি সংলগ্ন ধানী জমির পাশে নির্মিত একটি টিনশেডের ঘরে অভিযানটি পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় পুলিশ তাদেরকে আটক করে।