আজ ,

সিলেটে সেনাবাহিনীর মার্কেটের সামনে ‘জুয়ার আসর’, আটক ৩

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:০০ অপরাহ্ণ
সিলেটে সেনাবাহিনীর মার্কেটের সামনে ‘জুয়ার আসর’, আটক ৩

সিলেটে সেনাবাহিনীর মার্কেটের সামনে অভিযান চালিয়ে অনলাইন তীর শিলং জুয়া খেলা অবস্থায় তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার এ তথ্যটি মহানগর পুলিশ এর মিডিয়া শাখা থেকে নিশ্চিত করা হয়।

এসএমপি সূত্র জানায়, দক্ষিণ সুরমা থানাধীন রেলগেইটস্থ নির্মাণাধীন সেনাবাহিনী মার্কেটের সামনের ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় রাসেল মিয়া (২৫), মনির আহমদ (২২), মোঃ শুক্কুর আলী (৩৮)কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।