আজ ,

মুরাদপুরে পিকআপভর্তি ‘কেনু’র চালানসহ আটক ১

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:৩১ অপরাহ্ণ
মুরাদপুরে পিকআপভর্তি ‘কেনু’র চালানসহ আটক ১

সিলেট মহানগর শাহপরাণ থানা এলাকার মুরাদপুরে পিকআপভর্তি ‘কেনু’র চালানসহ একজনকে আটক করেছে পুলিশ।

এসময় কেনু বহনকারী দু’টি পিকআপ আটক করেছে পুলিশ। পরে গাড়ি তল্লাশি করে করে ১২০ ক্যারেট কেনু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা বলে পুলিশ জানায়।

আটককৃত ইকরামুল হক রানা গোয়াইনঘাট উপজেলার ফেনাইকোনা আড়কান্দি গ্রামের আতাউর রহমানের ছেলে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এসময় দুটি পিকআই থেকে ১২০ ক্যারেট ভারতীয় কমলা (কেনু) জব্দ করা হয়।

এরআগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে শাহপরাণ থানাধীন মুরাদপুর চেকপোস্ট বসিয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে এক চোরাকারবারি পালিয়ে যায়।