আজ ,

নগরীতে এসএমপি’র অভিযানে ১৩ জুয়াড়ি আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:০৩ অপরাহ্ণ
নগরীতে এসএমপি’র অভিযানে ১৩ জুয়াড়ি আটক

সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১৩জন জুয়াড়িকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বুধবার বিষয়টি এসএমপি’র মিডিয়া শাখা থেকে নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানার নরসিংহ টিলা কবরস্থানের সামনে ফুটপাতের রাস্তায় জুয়া খেলার অভিযোগে দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নগরীর ভাতালিয়া এলাকার মৃত আমান উল্লাহর ছেলে বদরুল ইসলাম (৬১) এবং মৌলভীবাজার সদর থানার সরকার বাজার এলাকার দোলন দেবের ছেলে দিপু দেব (১৯)। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান বলে জানিয়েছে পুলিশ।

একই দিন আনুমানিক বিকালে রিকাবীবাজার এলাকায় ফুলকলির সামনের রাস্তায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অনলাইনে জুয়া খেলার সময় ঘাসিটুলা এলাকার ফকির মিয়ার ছেলে জিসান আহমেদ (১৯) এবং বিয়ানীবাজার থানার উজানঢাকি এলাকার আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৫৯) নামের দু’জনকে আটক করা হয়।

এদিকে মঙ্গলবার রাতে জালালাবাদ থানার এসআই (নিরস্ত্র) ফাইনূর রহমানের নেতৃত্বে ফোর্স নিয়ে জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও পয়েন্ট এলাকায় বাদাঘাট তেমুখি রাস্তার পাশে ওয়ারিছ মিয়ার মার্কেটের একটি দোকানে অভিযান পরিচালনা করে আরও ৯জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, এয়ারপোর্ট থানার চাতলী বন্দ এলাকার মৃত হাসেম আলীর ছেলে আব্দুর রব (৪৫) ও মৃত আনিচ আলীর ছেলে আব্দুর কাহির (৪৫), নাজিরেরগাঁও এলাকার মৃত হারিচের ছেলে আব্দুল লতিব (৪০), মৃত আসিদ আলীর ছেলে হারিচ মিয়া (৪৫), মৃত আব্দুল মতলেবের ছেলে দেলোয়ার হোসেন (৫৫), মৃত মুক্তাদীরের ছেলে রকিব উদ্দীন (৩৮), কুমারগাঁও এলাকার মৃত আছর উদ্দীনের ছেলে মোঃ তোফাজ্জল (৪৫), নয়াখুরুমখোলা এলাকার লালু মিয়ার ছেলে আমীর আব্দুর শহীদ (৪০) এবং টুকেরগাঁও এলাকার মৃত ছালাক মিয়ার ছেলে ফাজিল আহম্মদ (৪৫)।

পুলিশ জানায়, আটককৃতদের আইনগত প্রক্রিয়ার পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।