জকিগঞ্জ এ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়ালের নতুন কমিটির অভিষেক ও সঙ্গীত সন্ধ্যা ১৫ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।
ওইদিন সন্ধ্যা ৫টায় ৬৭৬৭ কোট দ্যা নেইজে আয়োজিত অনুষ্ঠানে শালীন আহমদ সুফি ও নাশিদ শিল্পী আইয়ুব প্রবাসী, বেলাল আহমদ নকিব, মাহফুজ রাহমান, কিয়াম উদ্দিন, আমিনুল ইসলাম মাহি, রাসেল আহমদ শিল্পীদের নাশেদে মুগ্ধ হবেন দর্শক -শ্রোতারা।
উক্ত সংগঠনে সিলেট জেলা সমিতি মন্ট্রিয়াল ক্যুইবেক গ্রেটার নোয়াখালী সমিতি, বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেক কানাডা, মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতি ক্যুইবেক, বিক্রমপুর মুন্সীগঞ্জ এ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়াল বৃহত্তর বরিশাল এ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়াল, কানাইঘাট সোস্যাল এ্যাসোসিয়েশন অব ক্যুইবেক, গোলাপগঞ্জ এ্যাসোসিয়েশন অব ক্যুইবেক, বিয়ানীবাজার সমিতি ক্যুইবেক, কানাডা কোম্পানীগঞ্জ উপজেলা সমিতি, মন্ট্রিয়াল। এছাড়াও মন্ট্রিয়ালে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা উপস্থিত থাকবেন।
এতে মন্ট্রিয়ালের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন সংগঠন’র সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মিসবাহ মনজুর।