সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকার তারাপুর চা বাগান থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটকরা হলেন, এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানের বাধামুড়া এলাকার মৃত নরেন্দ্র দাসের মেয়ে শিল্পী চাষা (২১) ও একই এলাকার নিতাই চাষ্যের স্ত্রী পিংকি চাষা (৩০)।
বিষয়টি শনিবার বেলা আড়াইটার দিকে এসএমপি’র এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানের গোয়াবাড়ী নিতাই চাষার টিনসেড পাকা বিল্ডিংয়ের ভেতরে অভিযান পরিচালনা করে ৯৫০গ্রাম গাঁজা এবং ৩৮ লিটার চোলাই মদ ও মাদক বিক্রয়লব্দ নগদ ৫ হাজার ২৪০ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
তাদের বিরুদ্ধে এয়ার্পোট থানায় মামলা (নং-২৩) দায়ের করা হয়েছে।