আজ ,

সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫, ০১:৫১ অপরাহ্ণ
সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোয়াজিদুল হক তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে  তোয়াজিদুল হক তুহিনকে লালাবাজারের খরশনা গ্রামের  নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি ওই গ্রামের রুশন মিয়ার ছেলে এবং লালাবাজার ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে উল্লেখ করে পুলিশ ৬টি মামলার কথা নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।